সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কার লাভজনসংযোগ প্রতিষ্ঠান মাস্টহেড পিআর ‘৩৭তম বিআইডি ইন্টারন্যাশনাল স্টার ফর কোয়ালিটি’ শীর্ষক স্বর্ণপদক লাভ করেছে। গ্রাহকদের মানসম্পন্ন সেবা দেওয়ার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি এ পুরস্কার পেল। আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল স্টার ফর কোয়ালিটি কনভেনশনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তুলে দেওয়া হবে। পুরস্কার আনতে মাস্টহেড পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম, পরিচালক জিয়াউদ্দিন আদিল, প্রধান পরিকল্পনা কর্মকর্তা তাসমিয়া আহমেদ এবং যোগাযোগ ব্যবস্থাপক রাশেদুল মজিদ জেনেভায় গেছেন। বিজ্ঞপ্তি।গ্রেপ্তার ১চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালি গ্রাম থেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা মুন্নাফ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল শনিবার নিজ বাড়ি থেকে মুন্নাফকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দুটি তাজা বোমা উদ্ধার করা হয়। মুন্নাফের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।সম্মেলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ভোলা জেলা শাখার সপ্তম সমেঞ্চলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কবি মোজামেঞ্চল হক টাউন হলে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কমরেড ফজলুল হক সমেঞ্চলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে দলের ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কমরেড সোহেল আহমেদ, কমরেড সৈয়দ আহমেদ, বরিশাল জেলা সভাপতি কমরেড এ কে আজাদ, কমরেড মোজামেঞ্চল হক প্রমুখ বক্তৃতা করেন। ভোলা অফিস।