সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনায় নিহত নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় গতকাল রোববার দুটি ট্রাকের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মহির উদ্দিন (২৮)। বাড়ি কুষ্টিয়ার মিরপুরের বহলবাড়িয়া গ্রামে। আহত গরু ব্যবসায়ী আইয়ুব আলীকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার ওসি দ্বীন ইসলাম জানান, গতকাল ভোরে পাবনা-নাটোর মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে যশোর থেকে ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাক অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের যাত্রী মহির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হলে সেখানে অপর ব্যক্তি মারা যান। নাটোর প্রতিনিধি।সেমিনারচাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে গতকাল রোববার জলবায়ুর বাস্তবতা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কলেজের প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত এ সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক বিধানচন্দ্র দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক সোহরাব আলী, অধ্যাপক তরিকুল ইসলাম ও অধ্যাপক সুজিত নারায়ণ। প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহ আলম। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার টিকে থাকার জন্য বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ প্রয়োজন হলেও বেহিসাবির মতো এই সম্পদ খরচ করা হচ্ছে বলে সেমিনারে মত প্রকাশ করা হয়।নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।