সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার জব্দখুলনা নগরের কালীবাড়ি মন্দিরসংলগ্ন ঘোষ ট্রেডিং থেকে অবৈধভাবে মজুদ করা ২৬১ বস্তা সার জব্দ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই সার জব্দ করেন। নির্বাহী হাকিম মুশফিকুর রহমানের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে র‌্যাব-৬। ওই প্রতিষ্ঠান থেকে ৩০০ কার্টন বোতলজাত বিশুদ্ধ পানিও জব্দ করা হয়। র‌্যাব-৬ খুলনার উপ-অধিনায়ক রেজাউল করিম বলেন, লাইসেন্স ছাড়াই সার মজুদ এবং বোতলজাত পানি রাখার দায়ে ঘোষ ট্রেডিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খুলনা প্রতিনিধি।সভা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধের বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা হয়। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিরুজ্জামানের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর। সভায় অন্যান্যের মধ্যে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কানাইলাল কুণ্ডু, পঞ্চগড় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারভীন আকতার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পঞ্চগড় প্রতিনিধি।মানববন্ধন রামু, উখিয়া ও পটিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর এ মানববন্ধনের আয়োজন করে। সনাকের আহ্বায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সনাক সদস্য আলতাফ হোসেন ও ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ফরিদপুর জেলা সমন্বয়কারী আবদুর রহমান। ফরিদপুর অফিস।