সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পালিয়েও রক্ষা নেই পালিয়ে গিয়েও রক্ষা পেলেন না রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাংগীরহাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া (৪৫)। পুলিশ তাঁকে শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে ধরে এনে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে। জানা গেছে, শিক্ষক গোলাম কিবরিয়া গতকাল রোববার সকালে তারাগঞ্জ ও/এ বালিকা উচ্চবিদ্যালয়ের জিএসসি পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে ঢুকে ঘোরাঘুরি শুরু করেন। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেন তাঁর পরিচয় জানতে চাইলে তিনি পালিয়ে যান। পরে ডাংগীরহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে তাঁকে ধরে নিয়ে আসে পুলিশ। ইউএনও জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি।জামায়াত নেতা গ্রেপ্তার সাতক্ষীরার পাটকেলঘাটা থানা জামায়াতের আমির ও খলিশখালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মফিজুল ইসলাম এবং তালা নগরঘাটা ইউনিয়ন জামায়াতের আমির মেহেদী হাসানকে পুলিশ গতকাল রোববার গ্রেপ্তার করেছে। তালা উপজেলার পাটকেলঘাটা থানার পরিদর্শক আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৬ অক্টোবর পাটকেলঘাটা বাজারে দোকান কর্মচারীর লাশ নিয়ে মিছিল ও সড়ক অবরোধ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। তা ছাড়া, ওই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা চালানো হয়। এতে ওই নেতারা জড়িত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গামটকপুর তেলীপাড়া গ্রামের শান্তিপদ রায় (৫০) নামে এক গাঁজা ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা তাঁকে এ দণ্ড দেন। শান্তিপদকে গতকাল রোববার জেলহাজতে পাঠানো হয়েছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কফিল উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় বোড়াগাড়ি বাজারে গাঁজা বিক্রির সময় তাঁকে আটক করা হয়। নীলফামারী প্রতিনিধি।