সংক্ষেপে সারা দেশ
পরীক্ষার্থী নিহতনওগাঁর মান্দা উপজেলা গতকাল মঙ্গলবার ট্রাকের ধাক্কায় সোনিয়া আক্তার (১৪) নামের এক জেডিসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বেলা দুইটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের তেলিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। সোনিয়া উপজেলার পিড়াকৈর দাখিল মাদ্রাসা থেকে চলতি জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। সোনিয়ার বাড়ি উপজেলার তেলিপাড়া গ্রামে। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সে দুর্ঘটনার শিকার হয়। এলাকাবাসী ট্রাকটি আটক করতে সক্ষম হয়। তবে এর চালক পালিয়ে গেছেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।পুলিশ পরিচয়েপুলিশ পরিচয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গ্রামের একটি বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা ১২ ভরি স্বর্ণালংকার, একটি কম্পিউটার, ৫৭ হাজার নগদ টাকাসহ অনেক কাপড়চোপড় নিয়ে গেছে। গত সোমবার রাত ১২টার দিকে গ্রামের ইমান আলীর বাড়িতে ডাকাতি হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।