সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রসহ গ্রেপ্তারনেত্রকোনার কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া এলাকা থেকে রায়হান নামের এক যুবককে অস্ত্রসহ গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নেত্রকোনা-কেন্দুয়া সড়কে একটি গাড়ি আটকে ডাকাতির চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর শেখ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রায়হানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।চুরিজামালপুর পৌরসভার কম্পপুর এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে গতকাল শুক্রবার ভোরে চুরি হয়েছে। চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে একটি মোটরসাইকেল, দুটি মুঠোফোন, সোনার গয়না, পোশাক ও আট হাজার টাকা ছিল উল্লেখ করে জাহাঙ্গীর আলম বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মজুমদার বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। জামালপুর প্রতিনিধি।তিনজন গ্রেপ্তারকিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে মহরম আলী, মোখলেছ মিয়া ও মেনু মিয়া নামের তিন ব্যক্তিকে করাতি গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গতকাল শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।গণবিবাহ কুমিল্লার লাকসাম উপজেলায় দরিদ্র ১০ জোড়া তরুণ-তরুণীর বিয়ে গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। উপজেলার লাকসাম উত্তর নরপাটি গ্রামের ব্যবসায়ী নুরুল ইসলামের উদ্যোগে তাঁর বাড়িতে ওই গণবিবাহের আয়োজন করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, নবদম্পতিদের স্বাবলম্বী হওয়ার জন্য গরু-ছাগল ও সেলাই মেশিন উপহার দেওয়া হয়। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানে অতিথিদের দেওয়া নগদ টাকা ও উপহার দম্পতিদের মধ্যে সমবণ্টন করা হয়। চৌদ্দগ্রাম ও লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।