সংক্ষেপে সারা দেশ
যোগদান ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য পদে মশিউর রহমান খান গত ২৩ অক্টোবর যোগ দিয়েছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁকে এই পদে নিয়োগ দেন। এর আগে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।নির্বাচন সম্পন্নবাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়েছে। এতে স্কয়ার কনজ্যুমার প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভাপতি এবং আরএমপি (রাজশাহী ম্যাঙ্গো প্রোডাক্টস) ম্যানুফ্যাকচারার (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৮ নভেম্বর ধানমন্ডির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।লাশ উদ্ধারপটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ক্ষেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসহাক আলী জানান, গতকাল শনিবার সন্ধ্যার দিকে লোকজন ওই পুকুরে লাশ ভাসতে দেখে। পরে পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।অগ্নিকাণ্ডগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী বাজারসংলগ্ন একটি বাড়ির রান্নাঘর থেকে গতকাল ভোরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই সবকিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে, আগুনে ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। গাইবান্ধা প্রতিনিধি।মানববন্ধনসংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবিতে নওগাঁয় মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের মুক্তির মোড় এলাকায় তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশন ও বেসরকারি সংস্থা এসিডির উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এ সময় বেসরকারি সংস্থার কর্মকর্তা পারভেজ আহমেদ, তারেক আর রহমান, আলো দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।