সংক্ষেপে সারা দেশ
মামলাএক কোটি ৩২ লাখ টাকা আয়কর ফাঁকির অভিযোগে রাজধানীর ডেমরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের স্ত্রী জাকিয়া ইসলামের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আখতারুজ্জামানের আদালতে উপ-কর কমিশনার মাঈনুল ইসলাম এ মামলা করেন। সাইফুল ইসলামের স্ত্রীর বিরুদ্ধে করা মামলায় বলা হয়, আসামি জাকিয়া ইসলাম ওরফে অনু তাঁর আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দিয়ে সম্পদের হিসাব দাখিল করেন। আসামি জাকিয়া ইসলাম তাঁর আয়কর বিবরণীতে ১৯৮৫ থেকে ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন করবর্ষে তথ্য গোপন করে এক কোটি ৩২ লাখ ৭৪ হাজার টাকা কর ফাঁকি দেন। আদালত প্রতিবেদক।অস্ত্র মামলাবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ইসলামী ছাত্রশিবিরের কর্মী আমিন বিন খলিলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে গতকাল রোববার চকবাজার থানায় এ মামলা করে। চকবাজার থানার এসআই কে এম রবিউল ইসলাম বলেন, ওই ছাত্রের কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের পরিপ্রেক্ষিতে উপপরিদর্শক মো. বিল্লাল মিয়া অস্ত্র মামলাটি করেন। ছাত্রলীগের নেতা-কর্মীদের উপস্থিতিতে পুলিশ গত বুধবার বুয়েটের আহসানউল্লাহ হলের ১০৮ নম্বর কক্ষ থেকে রামদা ও জিহাদি বই উদ্ধার করে। ওই কক্ষটি আমিন বিন খলিলের। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।