সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজেকশনসহ গ্রেপ্তারজয়পুরহাটের ক্ষেতলালে গতকাল সোমবার ৩৭৫টি নেশাজাতীয় ইনজেকশনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থেকে বগুড়া যাওয়ার পথে ক্ষেতলাল থানার সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে মাদক আইনে একটি মামলা করেছে পুলিশ।  ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি তিন খুনের প্রতিবাদনাটোরে তিন চালককে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের প্রতিবাদে ধর্মঘট পালন করেছেন নাটোর জেলার অটোরিকসাচালকেরা। সোমবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ধর্মঘট পালন করেন তাঁরা। সূত্রে জানা যায়, হত্যা ও ছিনতাইয়ের প্রতিবাদে বেলা ১১টার দিকে অটোচালকেরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন।  নাটোর প্রতিনিধিউপনির্বাচন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন: রুহুল আমিন, মো. হারুন অর রশিদ ও মোশাররফ হোসেন। মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওই ইউনিয়নে মোট ভোটারসংখ্যা ১২ হাজার ৩০৯ জন।  লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি