সংক্ষেপে সারা দেশ
চার কর্মী গ্রেপ্তারকুষ্টিয়ায় পুলিশের গোয়েন্দা শাখার সদস্যদের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গত সোমবার রাতে কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়েছে। ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫-৪০ জনকে আসামি করে এ মামলা করা হয়। এ ঘটনায় ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল দুপুরে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁরা হলেন ইকবাল মাহমুদ, ফেরদৌস আজিম, মঈন আক্কাচ ও অপু। কুষ্টিয়া অফিস।মালামাল উদ্ধারখুলনা নগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা গতকাল মঙ্গলবার ভোরে আবদুল জব্বার জমিদার (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর খুলনা রেলস্টেশনে রাজশাহী মেডিকেল কলেজের এক ছাত্রের মুঠোফোন ও ল্যাপটপ চুরি যায়। ওই ঘটনায় গত সোমবার রাতে নগরের দিলখোলা এলাকার একটি ভাড়া বাসা থেকে জব্বারকে গ্রেপ্তার করা হয়। পরে জব্বারের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তাঁর গ্রামের বাড়ি থেকে ওই ছাত্রের খোয়া যাওয়া ল্যাপটপসহ ২৪টি দামি ব্রিফকেস, ২৮টি ব্যাগসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। খুলনা প্রতিনিধি।