সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রবিজ্ঞানের পুনর্মিলনীআগামী ৩০ নভেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ক্যাফেটেরিয়ায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৯৯১-৯২ স্নাতক (সম্মান) ও ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এ জন্য নিবন্ধন চলছে। যোগাযোগ: ০১৭১৫০১৪২৭১। বিজ্ঞপ্তি। নতুন কমিটি মো. জাকির হোসেনকে সভাপতি ও এ এফ এম মোতাচ্ছেম বেলালকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা যুব কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বেলা ১১টায় ঢাকা ক্লাবে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অনুমোদন করা হয়। সভায় কার্যনির্বাহী পরিষদের ৪৮ জন সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।জেল-জরিমানাবগুড়ার আদমদীঘি উপজেলায় মাদক সেবনের দায়ে চারজনকে কারাদণ্ড (জেল) ও জরিমানা করা হয়েছে। গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম রাসেল মনজুর ওই রায় দেন। পুলিশ জানায়, গাঁজা সেবনের দায়ে সান্তাহার ইয়ার্ড কলোনির মাসুদ ও কবির হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মদ পানের দায়ে নওগাঁর রানীনগর সায়েম উদ্দীন কলেজের প্রভাষক সোহেল ইমতিয়াজ ও প্রান্নাথপুর গ্রামের আমিনুল ইসলামকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।