সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনরাজশাহীর চারঘাটে গতকাল রোববার বেলা ১১টার দিকে টেলিকনফারেন্সের মাধ্যমে নবনির্মিত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে চারঘাট স্টেশন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সংসদে একদিন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন করবেন। এরই অংশ হিসেবে চারঘাট স্টেশনের উদ্বোধন করা হলো। এ সময় তাঁর সঙ্গে টেলিকনফারেন্সে সরাসরি কথা বলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ শাহরিয়ার আলম ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।