সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্মিলনী১২/এ মিরপুর ঢাকায় অবস্থিত ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ আদর্শ উচ্চমাধ্যমিক বিদ্যাপীঠের (স্কুল অ্যান্ড কলেজ) পুনর্মিলনী আগামী ৭ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেওয়ার জন্য গত ৩০ বছরের (ব্যাচ: ১৯৮৩-২০১২) সব প্রাক্তন ছাত্রছাত্রীর নাম নিবন্ধন চলছে। নিবন্ধনের শেষ তারিখ ৩০ নভেম্বর। যোগাযোগ: ০১৬৮১৬৭৯০০১ ও ০১৬৭১১২০৬৫৫। বিজ্ঞপ্তি।স্বপ্নধরার উৎসববেসরকারি আবাসন প্রতিষ্ঠান স্বপ্নধরা অ্যাসেটস ডেভেলপমেন্ট লিমিটেড ২২, ২৩ ও ২৪ নভেম্বর ঢাকার রূপসী বাংলা হোটেলে (সাবেক ঢাকা শেরাটন) তিন দিনব্যাপী একক আবাসন উৎসবের আয়োজন করেছে। উৎসবের উদ্বোধন করা হবে ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টায়। এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বিজ্ঞপ্তি।