সংক্ষেপে সারা দেশ
নতুন কমিটিবাংলাদেশ বেতারের নিজস্ব সংগীত শিল্পী সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার গঠিত এ কমিটির চেয়ারম্যান হয়েছেন সেতারবাদক ফিরোজ খান। মহাসচিব করা হয়েছে সংগীত প্রযোজক এ কে এম মোস্তাফিজুর রহমানকে। নির্বাহী কমিটিতে রয়েছেন ২১ জন সদস্য। বিজ্ঞপ্তি। আহত ২০ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি ও খোদ্দমেগচামী গ্রামের দুই পক্ষের মধ্যে গত সোমবার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। খোদ্দমেগচামী গ্রামের দুটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ১৮টি ঘর ও আটটি দোকান ভাঙচুর করা হয়েছে। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজবাড়ী প্রতিনিধি।সুবর্ণজয়ন্তীলক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ২০১২ উদ্যাপনের সিদ্ধান্ত হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য প্রাক্তন শিক্ষার্থীদের ৩০ নভেম্বরের মধ্যে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগ: ০১৭১১৭১৪৭৯৮, ০১৭১১২৪৩৫১২, ০১৮১৭৪০০৮২০, ০১৭৫০২২৫২২৩। বিজ্ঞপ্তি।