সংক্ষেপে সারা দেশ
সশ্রম কারাদণ্ডখুলনায় অবৈধভাবে হরিণ পালনের দায়ে আলাউদ্দিন বেপারী নামের এক ব্যবসায়ীকে চার মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ জানান, বন আইনে একটি মামলায় দীর্ঘ শুনানির পর গতকাল বৃহস্পতিবার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মদিনা বেগম এ রায় দেন। ২০০৭ সালে শিরোমনি এলাকার আলাউদ্দিন ফাউন্ডারি প্রতিষ্ঠানের মালিক আলাউদ্দিনের বাড়ি থেকে চারটি হরিণ উদ্ধারের ঘটনায় ওই মামলা হয়। নিজস্ব প্রতিবেদক, খুলনা।যুবদলের নেতা আটকপিরোজপুরের সদর উপজেলার টোনা ইউনিয়ন যুবদলের সহসভাপতি জিয়াউল হক ও তাঁর সহযোগী মো. সেলিমকে গত বুধবার রাতে র্যাব আটক করেছে। র্যাব জিয়াউল হকের পুখুরিয়া এলাকার বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি ও তিনটি কার্তুজও উদ্ধার করে। সদর থানার এএসআই রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় র্যাব-৮-এর পক্ষ থেকে গতকাল (বৃহস্পতিবার) মামলা করা হয়েছে। পিরোজপুর প্রতিনিধি।