সংক্ষেপে সারা দেশ
ট্রলিচালকের মৃত্যু রংপুরের বদরগঞ্জের আউলিয়াগঞ্জ স্টেশনের কাছে গতকাল সোমবার সকাল আটটার দিকে রংপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। রেললাইনের ওপর দিয়ে পাওয়ার ট্রলি নিয়ে যাওয়ার সময় চালক রজব আলী (২২) নামের ওই ব্যক্তি নিহত হন। তাঁর বাড়ি উপজেলার নাটারাম স্কুলপাড়া গ্রামে। বদরগঞ্জ রেলস্টেশন মাস্টার আবদুল মজিদ জানান, দুর্ঘটনার পর রজব আলীর পরিবার তাঁর লাশ নিয়ে যায়। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিসন্ত্রাসী হামলা ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের ব্যবসায়ী শিবু অধিকারীর বাড়িতে গত শনিবার বেলা দুইটার দিকে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার রাতে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনে বলা হয়, আধা ঘণ্টা ধরে সন্ত্রাসীরা ঘরের মূল্যবান সামগ্রী ভাঙচুর করে এবং নগদ ১২ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনায় শিবু অধিকারী বাদী হয়ে গত রোববার ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ফরিদপুর অফিসপুলিশে সোপর্দবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন এলাকার মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪০) ও তাঁর স্ত্রীসহ এক মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ওই শহরের মাদক প্রতিরোধ কমিটির সদস্যরা। রোববার রাতে শহরের বসুন্ধরা বস্তি থেকে তাঁদের আটক করা হয়। আদমদীঘি থানার ওসি তোজামেঞ্চল হক জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাসেল মনজুর গতকাল সোমবার রফিকুল ও তাঁর স্ত্রীকে ছয় মাস এবং রোকনুজ্জামানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।