সংক্ষেপে সারা দেশ
ভুয়া চিকিৎসক বরগুনার আমতলী উপজেলায় গত সোমবার রাতে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম শিপন শরীফ। বাড়ি আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় আমতলী থানার উপপরিদর্শক সফিকুল ইসলাম শিপনকে গ্রেপ্তার করেন। আমতলী (বরগুনা) প্রতিনিধি।জরিমানাযশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পাঁচটি খাবার হোটেলকে নয় হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম রাসেল হোসেন জানান, গতকাল সকালে নওয়াপাড়া বাজারের প্যারাডাইস, আদি ভাই ভাই নড়াইল, কর্মকার সুইট, সাহা সুইট ও তন্ময় নড়াইল সুইট নামের পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে আদি ভাই ভাই নড়াইলকে পাঁচ হাজার এবং অন্য প্রতিষ্ঠানগুলোকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। অভয়নগর (যশোর) প্রতিনিধি।