সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪৪ ধারা জারিনাটোরের গোপালপুর পৌরসভা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপির দুই পক্ষ একই সময় ও একই স্থানে সমাবেশ ডাকায় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান এ নির্দেশ জারি করেন। সাবেক মন্ত্রী ফজলুর রহমানের সমর্থিত বিএনপির একটি পক্ষ উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে আজ এক সমাবেশ ডাকে। গোপালপুর পৌরসভার মেয়র মঞ্জুরুল ইসলামের নেতৃত্বাধীন বিএনপির অপর পক্ষ বাগাতিপাড়া বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফাকে বহিষ্কারের প্রতিবাদে সেখানে পাল্টা সমাবেশ ডাকে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লালপুর (নাটোর) প্রতিনিধি।১৫ তক্ষক উদ্ধারসাতক্ষীরায় গত কয়েক দিনে পৃথক অভিযানে ১৫টি তক্ষক উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের রোকনুজ্জামান (৪২), বাগেরহাটের ঝিওধারা গ্রামের বাবুল হোসেন (২৩), মনির হোসেন (২৪) ও হুমায়ুন কবীর (২৩)। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ইব্রাহীম জানান, সাতক্ষীরা শহরের একটি ক্লিনিকে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি তক্ষক উদ্ধার করেন। ক্লিনিকটির মালিক পালিয়ে গেছেন। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আমানুল্লাহ জানান, এর আগে ২২ নভেম্বর কল্যাণপুর গ্রামের রোকনুজ্জামানের বাড়িতে পুলিশি অভিযানে ১২টি তক্ষক উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় ওই চারজনকে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।মানববন্ধনমার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত দেশের ‘স্বার্থবিরোধী’ চুক্তি বাতিল ও গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে গতকাল বুধবার সকালে পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি জেলা শাখা এর আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন: কমিটির জেলা আহ্বায়ক ফজলে আলী খান, সদস্যসচিব ও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আ. মোতালেব মোল্লা, যুগ্ম সদস্যসচিব ও জেলা বাসদের আহ্বায়ক জহিরুল ইসলাম, সমীর কর্মকার, জাকির হোসেন বিশ্বাস, আবদুস ছোবাহান ও ছাত্রনেতা মো. শাহাবুদ্দিন। পটুয়াখালী অফিস।