সংক্ষেপে সারা দেশ
বিনা মূল্যে চিকিৎসা সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে মাসব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা চালু হয়েছে। গতকাল শনিবার থেকে শুরু হওয়া সেবাদান চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। প্রত্যেক শনি ও রোববার এ ক্যাম্প চলবে। খানবাহাদুর আহ্ছানউল্লাহর (র.) ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নাক-কান-গলা, স্ত্রীরোগ, শিশুরোগ, ডায়াবেটিস রোগসহ বিভিন্ন রোগের বিনা মূল্যে চিকিৎসার পাশাপাশি ওষুধও দেওয়া হচ্ছে। সেবায় খতনা করার ব্যবস্থা রয়েছে এবং ছানিপড়া রোগীদের লেন্স সংযোজন করা হবে। মেডিসিন ও হূদেরাগ বিশেষজ্ঞ অধ্যাপক এ কে এম মুজিবুর রহমান ও হাঁড়ভাঙা, বাত ও আঘাতজনিত রোগের বিশেষজ্ঞ মো. আমিনুর রহমান চিকিৎসা দেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।পুনর্মিলনীলালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের (মডেল হাইস্কুল) প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২ ফেব্রুয়ারি, ২০১৩। রেজিস্ট্রেশনের জন্য এক কপি ছবিসহ যোগাযোগ করতে হবে—ধানমন্ডি ল কলেজ, কলাবাগান দ্বিতীয় লেন, ঢাকা। ফোন: ০১৭৩২২১৭১১৮, ০১৭১১৫৬৭৪৮০, ০১৭১৭৭৪৯৬৩৬। লালমনিরহাটে যোগাযোগ—০১৭১২৯৪২৩০৮, ০১৭১২৭০৪৯৩৩। বিজ্ঞপ্তি।