সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার ৩টাঙ্গাইলের সখীপুর থেকে চুরি হওয়া বিদ্যুতের ট্রান্সফরমারসহ সিরাজগঞ্জে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মিকরাইল হোসেন, হযরত আলী ও জাহাঙ্গীর হোসেন। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রাণবন্ধু দাস জানান, সখীপুর এয়ারপোর্ট বাজার থেকে শনিবার রাতে একটি ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে ট্রান্সফরমার উদ্ধার ও ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।মানববন্ধন আগর-আতরশিল্প রক্ষায় নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আগর-আতর বহুমুখী সমবায় সমিতি। গতকাল রোববার কুলাউড়া জালালাবাদ গ্যাস কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, ছয় মাস ধরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকায় বড়লেখায় হুমকির মুখে পড়েছে আগর-আতরশিল্প। পাশাপাশি আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকেরাও দুর্ভোগ পোহাচ্ছেন। বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো সুফল পাচ্ছেন না গ্রাহকেরা। মৌলভীবাজার প্রতিনিধি।