সংক্ষেপে সারা দেশ
যুবক গ্রেপ্তার ছিনতাইয়ের প্রায় ১৬ দিন পর গত রোববার রাতে নওগাঁ স্টেডিয়ামের পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চিশতী ওরফে রিগ্যান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। চিশতীর বাড়ি নওগাঁ সদরে। র্যা ব পরিচয়ে সহযোগীদের নিয়ে চিশতী গত ১৭ নভেম্বর আদমদীঘির মুরইল এলাকা থেকে কাগজপত্র দেখার নাম করে কারের মালিক রতনকে (৩০) অপহরণ করেন। আদমদীঘি থানার ওসি তোজামেঞ্চল হক বলেন, পরে রতন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন।আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিআটক ২ফরিদপুরে নয় বস্তা জিরা ছিনিয়ে নেওয়ার ঘটনায় গতকাল সোমবার দুজনকে আটক করেছে পুলিশ। ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মসিউর রহমান জানান, এক ব্যবসায়ী রোববার দিবাগত রাতে যশোর থেকে ট্রাকে করে জিরা নিয়ে ভাঙ্গায় ফিরছিলেন। পথে র্যা ব পরিচয়ে ট্রাক থামিয়ে নয় বস্তা জিরা নামিয়ে রাখা হয়। এ ঘটনায় শহরের গোয়ালচামট মহল্লার খোদাবক্স রোডের রনি ঘোষ ও আজগর শেখকে আটক করা হয়। ফরিদপুর অফিস কারাগারে প্রেরণ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. মালেককে (৩০) গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। মালেকের বাড়ি উত্তর চান্দলা গ্রামে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া গতকাল সোমবার জানান, মালেককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি