সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্ছেদ অভিযাননীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা অবাঙালি ক্যাম্প এলাকায় রেলের পতিত জমি এবং রেলওয়ে ডাকবাংলো এলাকায় গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় বিভিন্ন মালামাল জব্দ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) শেখ নাইমুল হক। রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।সর্বোচ্চ রক্তদাতাগাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সাত ব্যক্তিকে পুরস্কার হিসেবে একটি করে ক্রেস্ট দেওয়া হয়েছে। ১০ থেকে সর্বোচ্চ ৩০ ব্যাগ রক্তদানকারী ওই ব্যক্তিরা হলেন: সেলিম আহমেদ, বিকাশ কুমার, নাজমুল ইসলাম, শাহরিয়ার আহমেদ, রাশেদুল হাসান, শাহিদ মুন্না ও সাজেদুর রহমান। সন্ধানীর আয়োজনে গতকাল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। বিএমএ মিলনায়তনে দুপুরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন আহাদ আলী। গাইবান্ধা প্রতিনিধি।বিসিএসইএ নির্বাচনবাংলাদেশ সিভিল সার্ভিস ইকোনমিক অ্যাসোসিয়েশন নির্বাচনে সাঈদুল হক-মহিউদ্দিন কাদেরী পরিষদ থেকে পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের যুগ্ম প্রধান মো. সাঈদুল হক সভাপতি ও এসইআই বিভাগের উপপ্রধান আবু মো. মহিউদ্দিন কাদেরী মহাসচিব নির্বাচিত হয়েছেন। এই পরিষদ থেকে সহসভাপতি হয়েছেন এনায়েত হোসেন, প্রশান্ত চক্রবর্তী, ওসমান গণি তালুকদার, মনজুরুল আনোয়ারসহ ২০ জন নির্বাচিত হয়েছেন। এদিকে, জহিরুল-আফরোজা পরিষদ থেকে নির্বাচিত ১৪ জনের মধ্যে রয়েছেন সহসভাপতি মো. হেলাল ও কোষাধ্যক্ষ আবু সাঈদ মো. কামরুজ্জামান। গত ২৯ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।