সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখিসহ দুজন গ্রেপ্তারখুলনার তেরখাদা ও দিঘলিয়া উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার বন বিভাগ ১৩টি অতিথি পাখিসহ নোয়াব আলী (৪৫) ও আবুল কালাম (৪২) নামের দুই পাখি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া বিক্রেতারা দাবি করেছেন, বারাসাত গ্রামের পাখি শিকারি প্রকাশ বৈদ্য ও মোন বৈদ্যের কাছ থেকে পাখিগুলো কেনা হয়েছে। এ ব্যাপারে বন্য প্রাণী আইনে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, খুলনা।লাশ উদ্ধার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রাম থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে রিনা আক্তার (১৮) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে। রিনার বাবা আবু হানিফ জানান, সকালে তিনি এবং তাঁর স্ত্রী পাশের বাড়িতে যান। রিনা ঘরে একা ছিলেন। সকাল সাতটার দিকে ঘরে ফিরে এসে তাঁরা ফাঁস লাগানো অবস্থায় রিনার লাশ ঝুলতে দেখেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।হেরোইন উদ্ধার র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকা থেকে ৯৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে শেরপুর এলাকার একটি ফিলিং স্টেশনের কাছে ঝোপের ভেতর থেকে এ হেরোইন উদ্ধার করা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি।