সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটিতে মৃত ব্যক্তি! মহান বিজয় দিবস উদ্যাপন কমিটিতে আওয়ামী লীগের মৃৃত নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. কামরুন্নাহারের সভাপতিত্বে মহান বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি সভায় একটি কমিটি ও সাতটি উপকমিটি গঠন করা হয়। এতে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. মোফাজ্জল হোসেনকে রাখা হয়। তবে মোফাজ্জল হোসেন চলতি বছরের ৯ মে মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। উদ্যাপন কমিটির সভাপতি মোসা. কামরুন্নাহার মৃত আওয়ামী লীগ নেতার নাম কমিটিতে থাকার কথা স্বীকার করেন। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি।