সংক্ষেপে সারা দেশ
কাউন্সিল পণ্ডলালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল পণ্ড হয়ে গেছে। গত শনিবার সন্ধ্যায় কাউন্সিলের দ্বিতীয় পর্বে স্থানীয় আ.লীগের পক্ষ থেকে সিলেকশনের মাধ্যমে কমিটি ঘোষণার কথা বলা হলে সভাপতি পদপ্রার্থী জহুরুল হকের সমর্থকেরা এর বিরোধিতা করে তুমুল হট্টগোল শুরু করেন। এ সময় মঞ্চে উপবিষ্ট নেতারা নির্বাচন দিতে রাজি না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন মামুনের সমর্থক নেতা-কর্মীরা। মঞ্চে উপবিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন নেতা-কর্মীদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তুমুল হট্টগোলের মুখে সম্মেলন স্থগিত ঘোষণা করা হলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কাউন্সিলস্থল জেলা পরিষদ মিলনায়তনের জানালার কাচ ও বেশ কিছু চেয়ার ভাঙচুর করেন। লালমনিরহাট প্রতিনিধি। পিপলস লিজিংয়ের বৃত্তি২০১১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩১ জন গরিব শিক্ষার্থীকে বৃত্তির ব্যবস্থা করেছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। সিএসআর কর্মকাণ্ডের আওতায় এই বৃত্তি প্রদানের জন্য কোম্পানির প্রধান কার্যালয়ে সমপ্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব শিক্ষার্থীকে এককালীন পাঁচ হাজার টাকাসহ এক বছর মেয়াদি বৃত্তির পরিমাণ মাসিক এক হাজার ৫০০ টাকা। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. দলিল-উল হক। প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মতিউর রহমান। অনুষ্ঠানে আলোচনা পর্বের শেষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।গ্রেপ্তার ১০হিজবুত তওহিদের দুই নারী সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে চাঁদপুরের হাজীগঞ্জ থানার পুলিশ। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার টোরাগড় গ্রামের পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকসংলগ্ন মোশারফ হোসেনের বাসভবনে অভিযান চালিয়ে প্রথমে পুলিশ তাঁদের আটক করে। এই সময় পুলিশ সংগঠনের প্রচারপত্র, ইসলামি বই, সিডি ক্যাসেটসহ একটি কম্পিউটার উদ্ধার করে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মুকবুল হোসেন জানান, আটককৃত ব্যক্তিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।গণপিটুনিতে নিহতনারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বাড়িতে ডাকাতির সময় গণপিটুনিতে অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে একজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, গত রোববার রাতে উপজেলার গন্ধবপুর বোচারবাগ বিল এলাকায় মুদি ব্যবসায়ী মহিউদ্দিনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। মালামাল লুট করতে বাধা দিলে ডাকাতেরা আমিনুল হককে (৩০) কুপিয়ে জখম করে। পরে পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন এসে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি