সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়সূচি পরিবর্তনপ্রফেশনাল স্টেজ নলেজ লেভেলের ‘বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল’ এবং প্রফেশনাল স্টেজ অ্যাপ্লিকেশন লেভেলের ‘ফাইন্যানশিয়াল অ্যাকাউন্টিং’-এর আজ বৃহস্পতিবারের নির্ধারিত পরীক্ষা দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রে বেলা দুইটার পরিবর্তে বেলা তিনটায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া আইসিএবির লন্ডন কেন্দ্রে প্রফেশনাল স্টেজ নলেজ লেভেলের ‘বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল’-এর পরীক্ষা সকাল আটটার পরিবর্তে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।নির্মাণশ্রমিকের মৃত্যুদেয়ালধসে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার গ্রামে আবদুল আলিম (৪৫) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার খোদাইতলী গ্রামে। বাবার নাম আদল খান। গতকাল বুধবার বেলা ১১টায় ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম শাহনেওয়াজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।সহকারী নিহতনারায়ণগঞ্জ শহরের খানপুর মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় এক ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আসাদ উল্লাহ (৩২)। তিনি রংপুরের অন্দর দীঘিরপাড় এলাকার আবুল হোসেনের ছেলে। সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, গতকাল বুধবার সকাল ছয়টার দিকে ট্রাকের চাকার নিচে জোগান (কাঠ) দিচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নারায়ণগঞ্জ প্রতিনিধি।