সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তির তারিখ পরিবর্তনখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সে প্রধান মেধাতালিকাভুক্ত প্রথম ৭২০ জন ও পাঁচটি সংরক্ষিত আসনে ভর্তির পরিবর্তিত তারিখ ২৩ ও ২৪ ডিসেম্বর। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। এই পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ ছিল ১৮ ও ১৯ ডিসেম্বর। খুলনা অফিস।জামায়াত নেতা গ্রেপ্তারহরতালে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় সাতক্ষীরায় মমিনুর রহমান (৫৫) নামের জামায়াতের একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে কালীগঞ্জ উপজেলার দেয়াড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ‘স্থানীয় খানজিয়া জামে মসজিদের ইমাম ও নলতা ইউনিয়ন জামায়াতের রুকন মমিনুর রহমান দীর্ঘদিন ধরে সরকার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে আসছেন। ৪ ডিসেম্বরের হরতালে কালীগঞ্জের ঘোড়াপোতা মোড়ে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।