সংক্ষেপে সারা দেশ
স্মরণিকা প্রদর্শনীলালমনিরহাটে বিজয় দিবস স্মরণিকা ‘এ স্যুভেনির অন দ্য ফার্স্ট অ্যানেভারসারি অব ভিক্টরি ডে ডিসেম্বর ১৬, ১৯৭২’-এর উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান গতকাল শনিবার সকালে শেখ শফি উদ্দিন কমার্স কলেজ প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন। এর আয়োজক লালমনিরহাট জেলা জাদুঘরের প্রতিষ্ঠাতা মো. আশরাফুজ্জামান মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাদুঘরের সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক। লালমনিরহাট প্রতিনিধি ইউপি সদস্যকে গুলি পিরোজপুরের কাউখালী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মীর মনির হোসেনকে গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা গুলি করে আহত করেছে। গুরুতর অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু হানিফ জানান, মনিরের মাথায় দুটি গুলি লেগেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পিরোজপুর প্রতিনিধি ওরস কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজাবাড়ী গ্রামে আগামীকাল সোমবার লালশাহ ফকিরের ওরস অনুষ্ঠিত হবে। এতে ভক্ত ও আশেকানদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। আসামি গ্রেপ্তারফরিদপুরে স্কুলছাত্রী জাকিয়া আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ফরিদপুর সদরের ভাসানচর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আবুল খাঁ (৩২) ও তাঁর ভাই হাসেম খাঁ (২৮)। গত শুক্রবার সকালে সদর উপজেলার কাসিমাবাদ গ্রাম থেকে জাকিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাকিয়ার ভাই হত্যা মামলা করেন। ফরিদপুর অফিসসেলাইমেশিন বিতরণ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৫ জন দুস্থ নারীকে সেলাইমেশিন দেওয়া হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এসব সেলাইমেশিন দেওয়া হয়। এ সময় সাংসদ আবদুছ ছাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল আলম, মহিলাবিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি