সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতিসিলেটের বিশ্বনাথ উপজেলার বড় খুরমা গ্রামের অধ্যক্ষ এ কে এম মনোওর আলীর বাড়িতে গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বাড়ির লোকজন জানান, ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিমিঞ্চ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে গৃহকর্তার ছেলে আলী হোসেন (২১) আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলী হোসেনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিগ্রেপ্তারবরগুনার তালতলী থানার পুলিশ শনিবার রাতে কড়ইবাড়িয়া ইউনিয়নের হলদিয়া গ্রাম থেকে রেজাউল করিম নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে প্রতিবেশী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। তালতলী থানার ওসি মো. শাহ আলম জানান, গত বৃহস্পতিবার রাতে রেজাউল পাশের বাড়ির এক কিশোরীকে ধর্ষণ করে। কিশোরীর বাবা এ ব্যাপারে মামলা করেন। অভিযুক্ত তালতলী কলেজের ছাত্র রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধি স্বর্ণালংকার চুরিকুমিল্লার দেবীদ্বার উপজেলা সদরের কলেজ রোডের আপন জুয়েলার্সে শনিবার রাতে চুরি হয়েছে। চোরেরা প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দোকান মালিক দাবি করছেন। দোকানের মালিক মো. জয়নাল চৌধুরী জানান, ‘সকালে দোকানের তালা ও শাটার খুলে দেখি, দোকান খালি। পেছনের জামাল হোসেনের চায়ের দোকানের ভেতর দিয়ে দেয়ালের একাংশ ভেঙে আমার দোকানের ৬০ ভরি স্বর্ণালংকার, ২০ ভরি রৌপ্য ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।’ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি