সংক্ষেপে সারা দেশ
গণ-অনশন নদী সংস্কারের দাবিতে গতকাল সোমবার যশোর শহরের ভৈরব চত্বরে গণ-অনশন কর্মসূচি পালন করা হয়েছে। কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে সকাল ১০ থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত চলা এ কর্মসূচিতে কয়েক শ মানুষ অংশ নেন। সংগঠনের আহ্বায়ক অনিল বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ভৈরব সংস্কার আন্দোলন কমিটির আহ্বায়ক আফসার আলী, জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রবিউল আলম প্রমুখ। যশোর অফিসফাঁসির দাবিপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক আখতারুজ্জামানের খুনিদের ফাঁসির দাবিতে গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিলটি গৌরীপুর ইউপির সামনে থেকে শুরু হয়ে প্রায় সাত কিলোমিটার দূরে ভান্ডারিয়া থানার সামনে গিয়ে শেষ হয়। ১৪ ডিসেম্বর আখতারুজ্জামানকে কুপিয়ে হত্যা করা হয়। পিরোজপুর প্রতিনিধি শিশু উদ্ধাররাজধানী থেকে অপহূত এক ছেলেশিশুকে (৩) গতকাল সোমবার চাঁদপুরের কচুয়ায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন: মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরের মো. সোলায়মান (৩৫) ও জেসমিন আক্তার (৩০)। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বিকেলে প্রথম আলোকে জানান, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চাঁদপুর প্রতিনিধি