সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলহাজতে ৩১৪ ডিসেম্বর হরতালে লাঠিসোঁটা, অস্ত্র নিয়ে সড়ক অবরোধ, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মামলায় পাবনার ঈশ্বরদী উপজেলা জামায়াত ও শিবিরের ৩১ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। পুলিশের দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার বিকেলে জেলা আমলি আদালত-১-এ হাজিরা দিতে এলে আদালতের বিচারক এ আদেশ দেন। পাবনা অফিস।গাড়িসহ গ্রেপ্তার ৩গাজীপুরের শ্রীপুরে একটি গাড়িসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন একই উপজেলার দক্ষিণ ভাংনাহাটী গ্রামের তাইজ উদ্দিনের ছেলে রইস উদ্দিন (১৮), আতর আলীর ছেলে শিমু (২২) ও রফিকুল ইসলামের ছেলে রুবেল (২৫)। গতকাল মঙ্গলবার ওই যুবকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।