সংক্ষেপে সারা দেশ
গাছ দেখা‘তরুপল্লব’ সংগঠনের আয়োজনে আগামীকাল শুক্রবার সকাল নয়টায় রমনা পার্কের অরুণোদয় গেটে (পার্কের পূর্ব পাশ) ১৩তম ‘গাছ দেখা গাছ চেনা’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদের গাছ চেনানোর জন্য সেখানে উপস্থিত থাকবেন অধ্যাপক দ্বিজেন শর্মা, নিসর্গবিদ বিপ্রদাশ বড়ুয়া, উদ্ভিদবিদ শামসুল হক, পাখি গবেষক ইনাম আল হক, সাদাত সেলিম ও মোকারম হোসেন। আগ্রহীদের যথাসময়ে পার্কে উপস্থিত থাকতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।বিক্রমপুর ফাউন্ডেশনবিক্রমপুর ফাউন্ডেশনের ২০১৩-১৪ সালের দুই বছর মেয়াদি বোর্ড অব গভর্নরস গঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আনোয়ারুর রহমান খানকে চেয়ারম্যান, মুক্তযুদ্ধবিষয়ক গবেষক মুক্তিযোদ্ধা ও ব্যাংকার মো. জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক ও সমাজসেবক শেখ আবদুল বাকিকে কোষাধ্যক্ষ করে ৪২ সদস্যের এ বোর্ড গঠিত হয়েছে। বিজ্ঞপ্তি। বিদ্যুৎ ক্যাম্পস্কাউট ও রোভার স্কাউটদের মাধ্যমে দেশের জনসাধারণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচেতন করে তোলার লক্ষ্য নিয়ে দেশব্যাপী ৫৮৩টি বিদ্যুৎ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সরকারের জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যুৎ বিভাগের সহায়তায় এসব ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ৪০ হাজার স্কাউট, রোভার, গার্ল-ইন-স্কাউট হাতেকলমে বিদ্যুৎ সাশ্রয়ের কৌশল, বিকল্প উৎস থেকে বিদ্যুতের ব্যবহার, উন্নত চুলার ব্যবহার শিখে জনসচেতনতা গড়ে তুলতে শোভাযাত্রা ও ঘরে ঘরে বার্তা প্রচার করবে। বিজ্ঞপ্তি।মাদক ধ্বংসলালমনিরহাট শহরের মুক্তিযুদ্ধ সঞ্চৃতিসৌধ চত্বরে গতকাল বুধবার জেলা প্রশাসন ও বিজিবির যৌথ উদ্যোগে ছয় হাজার বোতল ভারতীয় ফেনসিডিল, আড়াই হাজার বোতল বিদেশি মদ, ২৬০ কেজি গাঁজাসহ ৫০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে এডিসি (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, লালমনিরহাটের ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান, বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী প্রমুখ। লালমনিরহাট প্রতিনিধি। নিহত ১ বান্দরবানের লামা উপজেলায় গতকাল বুধবার মাটিচাপা পড়ে একজন নিহত ও দুজন নারী আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, গজালিয়া ইউনিয়নের নাজিরাম ত্রিপুরা পাড়ার বাসিন্দা অসারাই ত্রিপুরা, অসাতি ত্রিপুরা ও হাব্রুমা ত্রিপুরা বাড়ি নির্মাণের জন্য মাটি কাটছিলেন। উঁচু টিলার নিচের দিক থেকে কাটার সময় ওপর থেকে মাটি তাঁদের ওপর ধসে পড়ে। এ সময় তাঁরা তিনজনই মাটির নিচে চাপা পড়েন। পরে আশপাশের লোকজন মাটি সরিয়ে তাঁদের উদ্ধার করে। তবে হাসপাতালে নেওয়ার পথে অসারাই মারা যান। বান্দরবান প্রতিনিধি।