সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যোত্সবপটুয়াখালীতে সাত দিনব্যাপী বিজয় নাট্যোত্সব গত বুধবার শেষ হয়েছে। ‘দানবের বিরুদ্ধে মানবের জন্য’—এই স্লোগান সামনে রেখে ১৩ ডিসেম্বর স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উত্সব শুরু হয়। এর আয়োজন করে জেলার নাট্য সংগঠন সাহসিক। নাট্যোত্সবের উদ্বোধন করেন নাট্যকার নির্মল কুমার দাসগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন। নাট্যোত্সবে পাঁচটি নাট্যদল অংশ নেয়। উত্সবের শেষ দিন সুন্দরম নাট্যমঞ্চের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় মঞ্চস্থ হয়। পটুয়াখালী অফিস।মানববন্ধন নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপির নেতা সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে পর্নো ছবি তৈরির অভিযোগে তাঁর অপসারণ চেয়ে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন নাগরিক ফোরাম নামের একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নওগাঁ-নজিপুর মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনটির আহ্বায়ক আজাদ হোসেনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন আবুল কালাম আজাদ, আবুল মজিদ প্রমুখ। ওই অভিযোগকে কেন্দ্র করে আজাদ হোসেন ৩ ডিসেম্বর মহাদেবপুর থানায় একটি মামলাও করেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।