সংক্ষেপে সারা দেশ
জাল রুপি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া সীমান্ত থেকে গতকাল শুক্রবার বিকালে ১৬ লাখ ৯৩ হাজার ভারতীয় জাল রুপিসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক জুয়েল রানা (২৭) সাতরশিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বিজিবির একটি দল জুয়েলের বাড়িতে অভিযান চালায়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ। লাশ উদ্ধারনিখোঁজ হওয়ার এক দিন পর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছোট মহারাজপুর গ্রামের সাহেব আলীর ছেলে আবদুল্লাহর (১১) লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আবদুল্লাহ স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। পুলিশ, নিহত আবদুল্লাহর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যার পর আবদুল্লাহ নিখোঁজ হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।