সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্মিলনীখুলনার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ও গতকাল শনিবার নগরের সরকারি মহিলা কলেজ মিলনায়তন ও একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠান হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্মৃতিচারণা পর্বে নবীন-প্রবীণ শিক্ষার্থীরা স্মৃতিচারণা করেন। তাঁরা গতকাল সকালে লঞ্চযোগে সুন্দরবন ভ্রমণে যান। নিজস্ব প্রতিবেদক, খুলনা।বিক্ষোভএকাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পিরোজপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শহরের শহীদ ওমর ফারুক সড়কের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় এক পথসভায় পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন প্রমুখ বক্তৃতা করেন। পিরোজপুর প্রতিনিধি।তালিমে যিকিরছিদ্দিকনগরে অবস্থিত মানিকগঞ্জ দরবার শরিফের তালিমে যিকিরের উদ্যোগে ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর তিন দিনব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হবে। ২৮ ডিসেম্বর শুক্রবার সকালে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। ইজতেমায় দোয়া পরিচালনা করবেন ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ মন্যুরুল ইসলাম ছিদ্দিকী। বয়ান করবেন বিভিন্ন আলেম-ওলামারা। বিজ্ঞপ্তি।