সংক্ষেপে সারা দেশ
১২ শিশুর মৃত্যুঅব্যাহত শৈত্যপ্রবাহে গাইবান্ধায় নিউমোনিয়া, শিশু ডায়রিয়া ও শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই নবজাতকসহ তিন শিশু মারা গেছে। এরা হচ্ছে সাদুল্যাপুর উপজেলার টিয়াগাছা গ্রামের রবিউল হোসেনের দুই দিনের নবজাতক, ফুলছড়ি উপজেলার গলনারচর গ্রামের গ্রামের শহিদ মিয়ার শিশু নুরুন্নবী (নয় দিন) ও গোবিন্দগঞ্জ উপজেলার কৃষ্ণসাগর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শিখা (দেড় মাস)। এ নিয়ে দুই সপ্তাহে শীতজনিত রোগে ১২ শিশুর মৃত্যু হলো। গতকাল রোববার নবজাতকসহ ২৮ শিশু সদর হাসপাতালে ভর্তি হয়। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু হানিফ ১২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, প্রচণ্ড শীতের কারণে এসব রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে মায়েরা সচেতন হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। গাইবান্ধা প্রতিনিধি।মিছিল পণ্ডবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় ছাত্রদল মিছিল বের করে। মিছিলটি পৌরশহরের ফার্মেসি সড়কে পৌঁছালে পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিপেটা করে। এ সময় পুলিশের বেধড়ক লাঠিপেটায় ছাত্রদলের চার নেতা-কর্মী আহত হন। এতে মিছিল পণ্ড হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদল প্রতিবাদ সভা করে। পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহিন রেজা অভিযোগ করেন, সভা শেষে পুলিশ ছাত্রদলের শতাধিক নেতা-কর্মীকে দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ সেখানে অবস্থান করে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি। নাগরিক সমাবেশসিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর ভবন নির্মাণের দাবিতে গতকাল রোববার উল্লাপাড়া হাটখোলাসংলগ্ন মাঠে নাগরিক সমাবেশ হয়েছে। মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উল্লাপাড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলাম, কাউন্সিলর জহুরুল হক প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, উল্লাপাড়া হাটসংলগ্ন স্থানটি পৌর এলাকার মধ্যবর্তী এলাকা। এ স্থানে পৌর ভবন হলে পৌরবাসীর সুবিধা হবে। তা ছাড়া এ স্থানটি সরকারিভাবে পৌরসভার নামে নিবন্ধন করে দেওয়া হয়েছে। এ কারণে অন্য কোনো স্থানে পৌর ভবন নির্মাণ তাঁরা মেনে নেবেন না। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।