সংক্ষেপে সারা দেশ
করিমনের ধাক্কায়...পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় করিমন (সেচযন্ত্রচালিত যান) উল্টে আকবর আলী শেখ (৫১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার দুলাই ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ১০-১২ জন যাত্রী নিয়ে করিমনটি চিনাখড়া বাজার থেকে দুলাই বাজারের দিকে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে তা উল্টে যায়। পাবনা অফিসআটাকলে জরিমানা সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার তিনটি আটার কলে অভিযান চালিয়ে অনুমোদনহীন লেবেল ব্যবহার এবং অপরিচ্ছন্নতার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। সিরাজগঞ্জের নির্বাহী হাকিম মিল্টন চন্দ্র রায়ের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। শহরের মালাকার ফ্লাওয়ার মিল, শাহীন ফ্লাওয়ার মিল ও সিরাজগঞ্জ ফ্লাওয়ার মিল থেকে এ জরিমানা আদায় করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জরিকশা শোভাযাত্রা‘দিন বদলে বইছে হাওয়া, শিক্ষা আমার প্রথম চাওয়া, শিক্ষা অধিকার, এটাই জাতির অঙ্গিকার’—স্লোগান সামনে রেখে শিক্ষাক্ষেত্রে সিরাজগঞ্জে শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধ বিষয়ে সচেতনতা বাড়াতে এক বর্ণাঢ্য রিকশা শোভাযাত্রা বের করা হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রজেক্ট (এনডিপি) ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে এর আয়োজন করে। এতে ১২০টি রিকশা জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাত্রা করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ