সংক্ষেপে সারা দেশ
প্রতি পদে ৯৭ আবেদন গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। প্রতিটি পদের বিপরীতে চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় ৯৭ জন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলরুবা বেগম বলেন, জেলার সাত উপজেলায় ৭৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন দফায় শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রথম দফায় ২৫০টি শূন্য পদের বিপরীতে আবেদনের জন্য গত বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত মোট ২৪ হাজার ২৯২টি দরখাস্ত জমা পড়েছে। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। গাইবান্ধা প্রতিনিধি৪০ জন আহতময়মনসিংহে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ওই সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত ২৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। তাঁদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে মুক্তাগাছাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অপর একটি বাসের সংঘর্ষে উভয় বাসের যাত্রীরা আহত হন। ময়মনসিংহ অফিস।১৩ জন আটকটাঙ্গাইলের সখীপুর উপজেলায় মিকাইল হোসেন, জামাল উদ্দিন, বেলায়েত হোসেন, শাহাব উদ্দিন, লাট মিয়া, জজ মিয়া, মাইন উদ্দিন, আকবর আলী, শহীদ মিয়া, নাসির উদ্দিন, ইব্রাহিম মিয়া, আমির হামজা ও আবদুল কাইয়ুম নামের ১৩ ব্যক্তিকে ডাকাত সন্দেহে আটক করা হয়েছে। উপজেলার কালমেঘার গ্রামের বারাবার এলাকার লোকজন গত সোমবার রাতে ওই ১৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তাঁরা নিজেদের পাখি শিকারি বলে দাবি করেছেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুরের ভবানীপুর গ্রামে। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি