সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্ত্যক্তকারীর দণ্ডফরিদপুরে গৃহবধূকে উত্ত্যক্ত করায় শরিফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত শরিফুল আলফাডাঙ্গা উপজেলার বেলোবানা গ্রামের বাসিন্দা। ফরিদপুর অফিস।বাশিকপের নির্বাচন সম্পন্নবাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) ২০১২-২০১৪ কার্যবর্ষের নির্বাচনে সভাপতি পদে বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীর ও সাধারণ সম্পাদক পদে নূরুল করিম চৌধুরী পুনরায় নির্বাচিত হয়েছেন। ২৫ ডিসেম্বর এই নির্বাচন হয়। ওই দিন দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন হয়। বিজ্ঞপ্তি।