সংক্ষেপে সারা দেশ
কম্বল বিতরণবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া দরিদ্র রোগীদের মধ্যে গত রোববার ১৯৮টি কম্বল বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত এ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ সহিদুল্লা, হাসপাতালের পরিচালক মো. আবদুল মজিদ ভূঁইয়া, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ফাতেমা খাতুন, রুবিনা ইয়াসমীন প্রমুখ। আকিজ গ্রুপ এই কম্বল দেয়। বিজ্ঞপ্তি।ট্রাকের ধাক্কায়চাঁদপুর শহরে ট্রাকের ধাক্কায় রুবেল হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ জানান, গতকাল সোমবার বিকেলে রুবেল ও তাঁর বন্ধু জামাল উদ্দিন মোটরসাইকেলে করে চাঁদপুর থেকে ফরিদগঞ্জের চান্দ্রায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। ষোলঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রুবেল নিহত হন। চাঁদপুর প্রতিনিধিপ্রধান আসামি লাশ রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর চারআনী ডারারপাড়া গ্রাম থেকে জিয়ারুল হক (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই গ্রামের আশরাফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। গত ৪ জুলাই আশরাফুলকে হত্যা করা হয়। বদরগঞ্জ থানার এসআই রেজাউল ইসলাম জানান, গতকাল সোমবার সকালে গ্রামের একটি কড়ইগাছ থেকে জিয়ারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রযুক্তি মেলা রাজশাহীতে ৫ জানুয়ারি থেকে দুই দিনের বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু হচ্ছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার (বিসিএসআইআর) এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিজ নিজ উদ্ভাবনসহ মেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। আজ মঙ্গলবার থেকে বিসিএসআইআরের রাজশাহী কার্যালয়ে আগ্রহীদের যোগাযোগ করতে বলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী