সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজিতে হাতিসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় হাতি ব্যবহার করে চাঁদাবাজি করায় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার ধানগড়া বাজারে বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত কয়েক শ দোকান থেকে হাতির মাধ্যমে মাহুত টাকা তুলেছেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, চাহিদা অনুযায়ী টাকা না দিলে মাহুতের ইশারায় দোকানের সামনে হাতি দাঁড়িয়ে থাকে। ফেরদৌস আলম বলেন, ‘এভাবে সার্কাসের হাতি দিয়ে আমাদের টাকা দিতে বাধ্য করা হচ্ছে।’ মাহুত বিপ্লব টাকা তোলার কথা স্বীকার করে বলেন, সার্কাস ভালো চলছে না। তাই খাবারের টাকা জোগাড় করতে হাট-বাজারে আসি। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।সিলেট স্টেশন ক্লাবসিলেট স্টেশন ক্লাবের বার্ষিক নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোহামঞ্চদ নজরুল ইসলাম ও সহসভাপতি পদে নিজাম উদ্দিন লস্কর নির্বাচিত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. জামাল ইয়াকুব, এনায়েত আহমদ, সৈয়দ জিয়াউস শামস, অরুণোদয় ব্রহ্ম ও আখলাকুর রহমান সদস্য নির্বাচিত হয়েছেন। সিলেট প্রতিনিধি। জরিমানামৌলভীবাজারের শ্রীমঙ্গলে একজন স্বাস্থ্যকর্মীকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত আশিক আবদুল্লাহ (৩০) নামের একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। পুলিশ জানায়, আশিক আবদুল্লাহ একজন স্বাস্থ্যকর্মীকে উত্ত্যক্ত করতেন। তাঁর মুঠোফোনে অশ্লীল খুদে বার্তাও পাঠাতেন। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আশফাকুল হক চৌধুরী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।