সংক্ষেপে সারা দেশ
২২ জনের জামিন নাটোরের কাফুরিয়া কালীমন্দিরে ভাঙচুর ও প্রতিমা পোড়ানোর অভিযোগে মামলায় জেলা জামায়াতের আমির ইউনুস আলী ও সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ ২২ নেতা-কর্মী জামিন পেয়েছেন। নাটোর মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল বুধবার সকালে আত্মসমর্পণ করলে তাঁদের জামিন মঞ্জুর হয়। রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে ওই মামলায় তাঁদের জড়ানো হয়েছে বলে তাঁরা শুনানিতে উল্লেখ করেন। সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি শক্তিচন্দ্র সাহা আদালতে উপস্থিত হয়ে আসামিদের বক্তব্য সমর্থন করেন। নাটোর প্রতিনিধি এলইটিএসবির নির্বাচনলেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি বাংলাদেশের (এলইটিএসবি) ত্রিবার্ষিক (২০১৩-১৫) নির্বাচন গত শুক্রবার (২৮ ডিসেম্বর, ২০১২) অনুষ্ঠিত হয়েছে। এতে মিনহাজ আহমেদ চৌধুরী সভাপতি ও টি এম বেলায়েত হোসেন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন। বিজয়ী অন্যরা হলেন: মীর আসাদুর রহমান, মো. মুজিবর রহমান, গোলাম মো. জিয়াউর রহমান, মুহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ কামরুল হাসান, মো. আহসান হাবীব, মো. আলমগীর হোসেন, শাহ এ আই এম আশরাফ-উদ-দৌলা, শেখ মুহাম্মদ আলী নেওয়াজ, মো. গিয়াস উদ্দিন, ইমরুল কায়েস, আমিরুল ইসলাম, ফেরদৌস মাহমুদ, এ কে এম হেদায়েতুল ইসলাম ও শামীমা আক্তার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম খান। বিজ্ঞপ্তি।