সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুণীজন সমঞ্চাননা মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত মঙ্গলবার রাতে সাহিত্য পত্রিকা আলোর প্রতিমার উদ্যোগে স্থানীয় পাঁচজন গুণীজনকে সমঞ্চাননা দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান ছাড়াও সুখেন চন্দ্র ব্যানার্জি, মতিউল ইসলাম, নাসিমা আক্তার প্রমুখ। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় স্বপন দাসসহ পাঁচজনকে সমঞ্চাননা দেওয়া হয়। মুন্সিগঞ্জ প্রতিনিধি। প্রতিমা ভাঙচুরফরিদপুরে দুর্বৃত্তরা একটি সর্বজনীন ও দুটি পারিবারিক মন্দিরের প্রতিমা ভেঙেছে। গত বুধবার রাতে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের পাশাপাশি গোপালপুর ও রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। গোপালপুর গ্রামের সর্বজনীন কালীমন্দিরের দুটি ও একই গ্রামের কালীপদ ঠাকুরের বাড়ির রাধা-কৃষ্ণের প্রতিমা ভেঙেছে দুর্বৃত্তরা। এ ছাড়া রামনগর গ্রামের অনিল মালোর বাড়ির তিনটি প্রতিমা ভাঙা হয়েছে। রামনগর ইউনিয়ন চেয়ারম্যান কাইমদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নগরকান্দা থানায় জানানো হয়েছে। ফরিদপুর অফিস।