সংক্ষেপে সারা দেশ
ওরস শেষআখেরি মোনাজাতের মধ্য দিয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর পাক দরবার শরিফ বিশ্ব শান্তি মঞ্জিলে হজরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) নকশবন্দী মোজাদ্দেদীর ওরস গতকাল রোববার শেষ হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টায় দরবার শরিফের গদিনশিন পীর হজরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার পরিচালনায় আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি ও বিশ্ব মুসলিম উমঞ্চাহর কল্যাণ কামনা করা হয়। তিন দিনব্যাপী ওরসে দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত, জাকেরান, মুসল্লির সমবেত কণ্ঠে আল্লাহুমা ধ্বনিতে ওরস এলাকা মুখরিত ছিল। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জসন্ত্রাসী হামলাফরিদপুর সদর উপজেলার ইছাপাশা গ্রামের সাহাবুল শেখের বাড়িতে গত শনিবার রাতে সন্ত্রাসী হামলায় তিন নারী আহত হয়েছেন। সন্ত্রাসীদের রাম দা ও রডের আঘাতে গুরুতর আহত সাহাবুলের স্ত্রী নাজমা বেগম (৩৫), বোন তাসলিমা ফারজানা (২২) ও ভাইয়ের স্ত্রী রাশিদা বেগমকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা ওই বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে। ফরিদপুর অফিস।যুবকের কারাদণ্ডএক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মাগুরার মহমঞ্চদপুর উপজেলা সদর শহরের ইন্দ্রজিৎ কুণ্ডু (৩০) নামের এক জুতা ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার তাঁকে ওই দণ্ড দেওয়া হয়। পুলিশ জানায়, উপজেলা শহরের বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন ইন্দ্রজিৎ। ওই ছাত্রীর বাবা বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মহমঞ্চদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ সামছুদ্দোজাকে জানালে তিনি গত শনিবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দণ্ডাদেশ দেন। ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাগুরা প্রতিনিধি।