সংক্ষেপে সারা দেশ
ট্রান্সফরমার চুরিনারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার একটি ২০০ কেভি ক্ষমতার বৈদ্যুতিক ট্রান্সফরমার গতকাল মঙ্গলবার ভোরে চুরি হয়েছে। সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির ম্যানেজার (টেকনিক্যাল) তৌফিজ উদ্দিন জানান, ট্রান্সফরমাটি চুরি হওয়ায় মিজমিজি কন্দাপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ট্রান্সফরমারটির মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। চুরির ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি।গৃহবধূর মৃত্যুসাতক্ষীরা সদর হাসপাতালে ৪০ ঘণ্টা লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন গৃহবধূ সেলিনা খাতুন। গত রোববার সন্ধ্যায় গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকালে তিনি মারা যান। গৃহবধূর স্বামী আশাশুনি উপজেলার রামনগর গ্রামের মিজানুর রহমান জানান, পারিবারিক অসচ্ছলতার কারণে স্ত্রীর সঙ্গে তাঁর বিরোধ লেগে ছিল। এ অবস্থায় তাঁদের চার সন্তানের পর আরেকটি সন্তান হলে সেলিনা মানসিকভাবে ভেঙে পড়েন। রোববার তিনি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।