সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলনমেলা ‘এসো মিলি প্রাণের উৎসবে’—এ আহ্বানকে সামনে রেখে ফরিদপুর রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে গতকাল বুধবার বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনা, আবৃত্তি, সংগীত ও নাটক পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থীরা। বিভাগীয় প্রধান দিলীপ কাপুরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ তারিক হোসেন খান ও শিক্ষক পরিষদের সভাপতি মো. সুলতান মাহমুদ। ফরিদপুর অফিস।রোগীরা দুর্ভোগে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীদের ধর্মঘট চলছে। গত রোববার থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। মজুরি না পাওয়া এবং চাকরি পাওয়ার পরও যোগদান করতে না পারার প্রতিবাদে পরিচ্ছন্নতাকর্মীরা এ ধর্মঘট করে। টানা চার দিন ধরে ধর্মঘট চলায় হাসপাতালে রোগীদের দুর্ভোগ চরমে উঠেছে। সিরাজগঞ্জ অফিস।