সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তেজক পানীয় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে গতকাল বৃহস্পতিবার ৪৪ বোতল যৌন উত্তেজক অবৈধ পানীয় জব্দ করে ধ্বংস করা হয়েছে। উপজেলা স্যানিটারি পরিদর্শক দেব প্রসাদ মিত্র জানান, মুসলিম ফার্মাসিউটিক্যাল নামের একটি কোম্পানি ‘জিনসিন পাস’ নামক এ পানীয় গোপনে বাজারজাত করে আসছিল। গতকাল সদর এলাকার বাজারে আসা কোম্পানির একটি গাড়ি থেকে ওই পানীয় আটক করা হয়। ফরিদপুর অফিস।বিক্ষোভ-সমাবেশ ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি এবং ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরের বদরগঞ্জ গণস্বার্থ রক্ষায় গণকমিটির ডাকে পৌর এলাকায় মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়। পরে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কমিটির আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ধনঞ্জয় রায়, মিজানুর রহমান, পরিতোষ রায়, রোস্তম আলী প্রমুখ। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।