সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্মিলনীব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী দেবগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৯ জানুয়ারি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সব প্রাক্তন ছাত্রছাত্রীকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।বিনা মূল্যে চিকিৎসাব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পঞ্চবটী লোকনাথ আশ্রমে গতকাল শনিবার স্বামী বিবেকানন্দ সেবক সংঘের উদ্যোগে ‘রামকৃষ্ণ চিকিৎসাসেবা কেন্দ্র’ উদ্বোধন করেছেন কুমিল্লার রামকৃষ্ণ আশ্রমের স্বামী আরাধনানন্দ। প্রথম আলো প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ কান্তি ভট্টাচার্য, ওসি (তদন্ত) পেয়ার আহমেদ, সুনীল দেব, শিবশঙ্কর দাস, স্বপ্না ঘোষ প্রমুখ। প্রতি শুক্র ও শনিবার এ কেন্দ্রে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হবে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।চিকিৎসকদের মানববন্ধন মেহেরপুর জেনারেল হাসপাতালের দুই সেবিকাকে রোগীর স্বজনদের মারধরের ঘটনার বিচারের দাবিতে গতকাল শনিবার হাসপাতালের চিকিৎসকেরা মানববন্ধন করেছেন। এ সময় সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ ছিল। মেহেরপুরের সিভিল সার্জন আবদুস শহীদ জানান, গত ৬ জানুয়ারি হাসপাতালে এক রোগী হূদেরাগে মারা যান। অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে অভিযোগে রোগীর স্বজনেরা ওই দিন দুই সেবিকাকে মারধর করেন। মেহেরপুর প্রতিনিধি।