সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মঘট প্রত্যাহারযশোরের বেনাপোল স্থলবন্দরে পাঁচ সংগঠনের ডাকা লাগাতার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। অবৈধভাবে আমদানি-রপ্তানি পণ্য জব্দ করে হয়রানির প্রতিবাদে সংগঠনগুলো গত বৃহস্পতিবার বিকেলে এ ধর্মঘটের ডাক দেয়। গতকাল রোববার দুুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয়, কোনো পণ্যের ব্যাপারে বিজিবির সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে তল্লাশি চালাতে হবে। উভয় পক্ষ সমঝোতায় পৌঁছালে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। পরে গতকাল দুপুর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হয়। যশোর অফিস।জবানবন্দিসিলেটের বিশ্বনাথে গত বৃহস্পতিবার রাতে আটক ডাকাত সর্দার ও ২১টি ডাকাতি মামলার আসামি মকরম আলী ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। গত শনিবার সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাবিবুর রহমান চৌধুরীর আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি জানান, সুনামগঞ্জের ছাতক, সিলেটের জালালাবাদ, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথসহ বিভিন্ন স্থানে ডাকাতির জন্য তাঁদের একটি সুসংগঠিত ডাকাত দল রয়েছে। তিনি বিভিন্ন জায়গায় সহযোগীদের নিয়ে ডাকাতি করেছেন। জবানবন্দি শেষে ওই দিন তাঁকে জেলহাজতে পাঠানো হয়। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি।জরিমানাফরিদপুরে কলেজছাত্রীদের মুঠোফোনের নম্বর সংগ্রহ করে সেই নম্বরে ছেলেদের অশ্লীল প্রস্তাবসংবলিত খুদেবার্তা পাঠানোর অভিযোগে দুই তরুণকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আবুল খায়ের এ অভিযান পরিচালনা করেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: আলফাডাঙ্গা সদরের বাসিন্দা ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র তরিকুল ইসলাম (২১) ও আলফাডাঙ্গা সদরের কম্পিউটার দোকানি উৎপল বিশ্বাস (২৩)। ফরিদপুর অফিস।