সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধার বাগেরহাটের সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের একটি পুকুর থেকে গতকাল সোমবার দুপুরে অজ্ঞাতনামা (৬৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গত রোববার রাতের কোনো এক সময়ে পুকুরে পড়ে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। বাগেরহাট প্রতিনিধিঅস্ত্রসহ গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জুড়ান মোল্লার পাড়া থেকে গত রোববার রাতে কামরুল ইসলাম ওরফে দাউদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, গোয়ালন্দ পদ্মার মোড় ফিড মিল এলাকায় অভিযান চালিয়ে কামরুলকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে একটি শটগান ও একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। রাজবাড়ী ও গোয়ালন্দ প্রতিনিধি